1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
বাজিতপুরে রাস্তা মেরামতের ‘পারিশ্রমিক’ চাওয়া নিয়ে হামলাঃ অটোরিক্সা চালক নিহত কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০ টি চোরাই যাওয়া ও হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর করেছে ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

হোসেনপুরে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলামকে গণসংবর্ধনা প্রদান

  • প্রকাশের সময়: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

​কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম-এর শুভ আগমন উপলক্ষে এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৫ মার্চ) সকালে হোসেনপুরের পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক এডভোকেট মাজহারুল ইসলাম মাজার, পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, পুমদী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বাবুল, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব ও জুলাই যোদ্ধা মোঃ আল আমিন ভূইয়া, উপজেলা স্বেচ্চাসেবক দলের সদস্য ও জুলাই যোদ্ধা মোঃ সুজন মিয়া, উপজেলা তাতী দল এর আহ্বায়ক মোঃ শামসুল আলম পারভেজ প্রমুখ।

​পুমদী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠন-এর উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা সভায় স্থানীয় সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সংসদ সদস্যকে বরণ করে নিতে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল বিদ্যালয় প্রাঙ্গণে।

​অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের হাত ধরে কিশোরগঞ্জ ও হোসেনপুর এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পূণব্যক্ত করেন।
সংবর্ধনাত্তোর মোঃ মাজহারুল ইসলাম এমপি উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ