1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বাজিতপুরে রাস্তা মেরামতের ‘পারিশ্রমিক’ চাওয়া নিয়ে হামলাঃ অটোরিক্সা চালক নিহত কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০ টি চোরাই যাওয়া ও হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর করেছে ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

নরসিংদীতে নিরাপদ অভিবাসন সচেতনতামূলক পটগান প্রদর্শনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

বেলাবো প্রতিনিধিঃ

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মহেশপুর, মির্জাপুর, আমিরগঞ্জ, পলাশতুলী, উত্তর বাখরনগর ও মরজাল ইউনিয়নের বিভিন্ন বাজার ও স্কুল এবং কলেজের ৬ টি স্পটে ৩ দিনব্যাপী (রবিবার,সোমবার ও মঙ্গলবার) নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ বিষয়ক পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ব্র্যাক বাস্তবায়নাধীন ‘ইম্পুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদশী রিটার্নী মাইগ্রেন্টস’ প্রত্যাশা-২ প্রকল্পের অধীনে রুপান্তরের পরিবেশনায় এ পটগান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানগুলোর সমন্বয় করেন প্রোগ্রাম অর্গনাইজার ফাতেমা আক্তার নুপুর।

মঙ্গলবার বিকেলে উপজেলার মরজাল ইউনিয়নের ব্রাক্ষ্মনের টেক গ্রামে পটগান পরিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলার মরজাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেহেনা বেগম।

এই সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক শফিকুল ইসলাম, মরজাল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রাশেদ মেম্বার’সহ এলাকাবাসী ।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ