1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০ টি চোরাই যাওয়া ও হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর করেছে ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

“একুশে পদক ২০২৬” গুণীজনদের হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং ১টি স্বনামধন্য প্রতিষ্ঠানের হাতে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই পদক প্রদান করেন। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক, সম্মাননা সনদ এবং অর্থের চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘গুণীজনদের সম্মান দেওয়ার মাধ্যমেই একটি জাতি শ্রেষ্ঠত্বের আসনে আসীন হয়। যারা নিজেদের মেধা ও শ্রম দিয়ে দেশ ও জাতিকে সমৃদ্ধ করেছেন, তাদের এই সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত’।

একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস। এছাড়া সংগীতে ওয়ারফেজকে দেয়া হয়েছে এ পুরস্কার।

উক্ত অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং দেশের বিশিষ্ট নাগরিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের বিশিষ্ট ভাষাসৈনিক, শিল্পী, সাহিত্যিক ও গবেষকদের জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি দিতে ১৯৭৬ সাল থেকে এই রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হচ্ছে। ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে প্রতি বছর ফেব্রুয়ারিতে এই পদক প্রদান করা হয়।

উল্লেখ্য যে, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কৃতিসন্তান ইসলাম উদ্দিন পালাকার এ বছর পালাগানে একুশে পদক পেয়েছেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ