1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন সারা দেশের ন্যায় তাড়াইলেও উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

রুহুল আমিন, তাড়াইল থেকেঃ

সারাদেশের মতো কিশোরগঞ্জের তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি-বেসরকারি অফিসে পতাকা উত্তোলন করা হয়। ভোর পাঁচটা ৫৯ মিনিটে রাষ্ট্রের পক্ষে তাড়াইল উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার।

এরপরে একে একে তাড়াইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিদ্দিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অতীশ দাস রাজিব ও উপজেলা বিএনপি সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টায় তাড়াইল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে পরিদর্শন ও অভিবাদন গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহিদদের রুহের মাগফেরাত কামনায় সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিকেলে তাড়াইল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি হাসপাতাল ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশনের করা হয়।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ