মোহাম্মদ রাসেল, ইটনা থেকেঃ
সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের ইটনায়ও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেয় প্রশাসন, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ইটনা মিনি স্টেডিয়ামে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এদিন সকল সরকারি-
বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৬টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম , ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ রুকনুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি এসএস কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ঠাকুর (স্বপন)সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেন।
সকাল ৮ টায় ইটনা উপজেলা মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমন্বয়ে সমাবেশ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।
পরে ইটনা উপজেলা পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ ফজলুর রহমান এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম।