1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন সারা দেশের ন্যায় তাড়াইলেও উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

যথাযোগ্য মর্যাদায় কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় কিশোরগঞ্জেও যথাযোগ্য মর্যাদা আর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেয় প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠান-সংগঠন ও সাধারণ মানুষ।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুরাতন স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এদিন সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৬টায় গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে কিশোরগঞ্জ
-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, পুলিশ সুপার ড. এস.এম ফরহাদ হোসেন, সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেন।

পরে সকাল ৮টায় জেলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এছাড়া বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মুক্তিযুদ্ধে আত্মত্যাগী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ