1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন সারা দেশের ন্যায় তাড়াইলেও উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

কটিয়াদীতে অবৈধ বালু উত্তোলন এবং অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি ও মজুদ করার অপরাধে ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

মাইনুল হক মেনু, কটিয়াদী থেকেঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে অবৈধভাবে বালু উত্তোলন এবং পেট্রোল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

আজ মঙ্গলবার (৩১মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় বিনা অনুমতিতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারা লঙ্ঘন এবং ১৫(১) ধারার বিধান অনুযায়ী উপজেলার করগাঁও ইউনিয়নের আলমগীরকে ১ লক্ষ টাকা এবং একই অপরাধে মো. কবির মিয়াকে ৫০ জাহার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও উপজেলার চান্দপুর ইউনিয়নের মানিকখালী বাজারে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ব্যবসায়ী সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা সর্বমোট ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত এবং জব্দকৃত পেট্রাল উপস্থিত জনতার মাঝে ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ বলেন, বিনা অনুমতিতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে উপজেলার করগাঁও ইউনিয়নের আলমগীরকে ১ লক্ষ টাকা এবং একই অপরাধে মো. কবির মিয়াকে ৫০ জাহার টাকা এবং পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ী সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা পৃথক পৃথক ভাবে জরিমানা করে তা আদায় করা হয়েছে। উপজেলা প্রশাসন জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত রাখবে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ