1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন সারা দেশের ন্যায় তাড়াইলেও উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

নরসিংদীর বেলাবোতে অবৈধভাবে মজুদকৃত ১৭৫ লিটার অকটেন জব্দ

  • প্রকাশের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

বেলাবো প্রতিনিধিঃ

নরসিংদীর বেলাবো উপজেলায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আনুমানিক ১৭৫ লিটার অকটেন উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুর ১টা থেকে ২টার মধ্যে উপজেলার পাটুলী ইউনিয়নের পোড়াদিয়া বাজারে সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বেলাবো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে চন্ডিপাড়া গ্রামের বাসিন্দা মো. লিটন মিয়ার গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ৩.৫ কনটেইনার সমপরিমাণ (আনুমানিক ১৭৫ লিটার) অকটেন জব্দ করা হয়।

তবে অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিক মো. লিটন মিয়া পালিয়ে যায় বলে জানা গেছে। পরবর্তীতে জব্দকৃত জ্বালানি তেল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ বলেন, অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানের সময় পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ