1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০ টি চোরাই যাওয়া ও হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর করেছে ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

ইটনায় বিএনপির প্রার্থী এ্যাড.ফজলুর রহমানের শেষ নির্বাচনী জনসভায় জনতার ঢল

  • প্রকাশের সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২৭ বার পড়া হয়েছে

ইটনা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ইটনা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ফজলুর রহমানের নির্বাচনী প্রচারণার শেষ জনসভা। জনসভাকে ঘিরে সকাল থেকেই আশপাশের এলাকা থেকে দলে দলে মানুষের ঢল নামতে থাকে। বিকেল গড়াতেই সভাবেশস্থল পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত নির্বাচনী সভামঞ্চ ও আশপাশের পুরো মাঠ কানায় কানায় ভরে যায় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে। মানুষের উচ্ছ্বাস, স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দীর্ঘদিন পর এমন জনসমাগম ইটনায় দেখা গেছে বলে মন্তব্য করেন স্থানীয় বাসিন্দারা।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ফজলুর রহমান বলেন, “ইটনার মানুষ আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তা আমি আজীবন মনে রাখব। আপনাদের আস্থা ও শক্তি নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।”

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নই হবে তার রাজনীতির মূল লক্ষ্য। জনগণের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে তিনি সব সময় সোচ্চার থাকবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেষ নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের মধ্যে দেখা যায় বাড়তি উদ্দীপনা ও আবেগ। অনেকেই বলেন, এই জনসমাগমই প্রমাণ করে জনগণ ফজলুর রহমানের পাশে রয়েছে। সভা শেষে সমর্থকদের স্লোগান ও মিছিলের মধ্য দিয়ে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মনির উদ্দিনের সঞ্চালনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএন‌পির সাবেক সহ-সভাপতি এডভোকেট উম্মে কুলসুম রেখা, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল প্রমুখ।

সব মিলিয়ে, ইটনায় ফজলুর রহমানের শেষ নির্বাচনী জনসভা শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয়-এটি পরিণত হয়েছিল জনতার ভালোবাসা ও প্রত্যাশার এক শক্তিশালী মানব ঢল।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ