1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০ টি চোরাই যাওয়া ও হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর করেছে ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন

  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার পদে সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হওয়ায় তাঁদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) এক যৌথ অভিনন্দন বার্তায় সংগঠনের চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী এবং মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও গণমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন।

নেতৃদ্বয় বলেন, জুলাই আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক চেতনা ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের অঙ্গীকারকে ধারণ করে জাতীয় সংসদ পরিচালনায় স্পিকার ও ডেপুটি স্পিকার নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে তারা আশা করেন।

দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী সংসদকে কার্যকর, জবাবদিহিতামূলক ও গণমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে তাঁদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও মন্তব্য করেন তারা।

তারা আরও বলেন, সংসদ হচ্ছে গণতন্ত্রের মূল কেন্দ্রবিন্দু। তাই সংসদে সকল মত ও পথের প্রতিনিধিদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, গঠনমূলক বিতর্ক ও নীতিনির্ধারণী আলোচনার পরিবেশ বজায় রাখা এবং জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় স্পিকার ও ডেপুটি স্পিকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমনটাই দেশের মানুষ প্রত্যাশা করে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ) নেতৃবৃন্দ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনাসহ অভিনন্দন জানান।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ