নিজস্ব প্রতিনিধিঃ
২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে জিশোরগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড, এস এম ফরহাদ হোসেন, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে সংঘটিত গণহত্যার স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তারা বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এ ধরনের আলোচনা সভা নতুন প্রজন্মকে ইতিহাস জানানোর একটি মাধ্যমও বটে।
এছাড়াও উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিক উল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান খান, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি সাইফুল মালেক চৌধুরী, কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমজান আলী, এনসিপির জেলা সেক্রেটারি ফয়সাল আহমদ প্রিন্স প্রমুখ।
অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, নিরস্ত্র বাঙালিদের নিশ্চিহ্ন করতে পাকিস্তানি সামরিক বাহিনী ১৯৭১ সালের এই দিনে ঢাকাসহ সারা দেশে গণহত্যা চালায়, যা আমরা ‘কালো রাত’ হিসেবে জানি। বক্তারা বলেন, গণহত্যা করে পৃথিবীতে কেউ রক্ষা পায় না। যারা এ ধরণের অপরাধ করে তারা শেষ পর্যন্ত পরাজিত শক্তিতে পরিণত হয়। জন্মভূমির জন্য আত্মত্যাগ শহিদী মর্যাদা এনে দেয়। দেশপ্রেম, মানবপ্রেম ও সেবাকে ব্রত ধারণ করে সকলকে নিজ নিজ দায়িত্ব পালন করার আহবান জানান আলোচকবৃন্দ।